,

সানি লিওনের আগমন নিয়ে যা বলল তথ্য মন্ত্রণালয়

news-image

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার দেশে আসার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারকে বাংলাদেশে কাজের পারমিট দেয়া হয়। যখন বুঝতে পারি- এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেয়ার বিষয়টি নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করে কর্তৃপক্ষ। পরবর্তীতে সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে গত শনিবার বিকেলে বাংলাদেশে আসেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওনি। তিনি গানবাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজান্না মুন্নী দম্পতির মেয়ের বিয়েতে অংশ নেন।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, সানিসহ অন্যান্য শিল্পীরা বাংলাদেশে ভ্রমণ ভিসায় এসেছেন। কোনো নিষেধাজ্ঞা কিংবা ভিসায় কোনো সমস্যা না থাকায় তাদের বিমানবন্দরে আটকানো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি