,

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। আদালতের পুলিশ পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর মিরপুর গ্রামের একটি আখখেত থেকে শান্তা আক্তার নামে ১২ বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করা হয়। সে সময় তার গলায় ওড়না পেচানো ছিল। পরের দিন মেয়েটির ভাই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করলে পুলিশ তদন্তের এক পর্যায়ে মাজেদুরকে গ্রেপ্তার করে। পরে মাজেদুর শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

রায় ঘোষণার পর মেয়েটির পরিবার দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু