,

বরকত-রুবেলের বাস পোড়ানোর ঘটনায় মামলা-তদন্ত কমিটি

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেপ্তার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস পোড়ানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। এছাড়াও, ঘটনাটি তদন্তে রোববার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ
সোমবার সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ মার্চ রাতে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বাদী হয়ে বাস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনা তদন্তে রোববার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। এ কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ইমদাদ হোসেনকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১১ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে সাউথ লাইন পরিবহনের ১২টি বাসে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ১২টি বাস পুড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু