,

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দরকার : শিরিন আখতার

news-image

ফেনী প্রতিনিধি : জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেছেন, দেশের উন্নয়ন যেমন বাড়ছে, তেমনি হু হু করে বাড়ছে দ্রব্যমূল্যও। দ্রব্যমূল্য এখনই নিয়ন্ত্রণ করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার প্রাঙ্গনে ‘কর্মজীবী নারীর’ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিরিন আখতার বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যারা দেশের টেকসই উন্নয়ন মেনে নিতে পারে না, জঙ্গিবাদের মদদদাতা, যারা এ দেশকে আফগান বানাতে চায়, তারা আজ বাজার সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, সব নারী কাজ করেন। যারা ঘরে কাজ করেন, তাদেরও মূল্যায়ন করতে হবে। জনগণকে সরকারের বিপক্ষে খেপিয়ে তুলতে তেল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার এত সহজে তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শিরিন আখতার আরও বলেন, নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে, মাদক রুখতে কর্মজীবী নারী দেশব্যাপী কাজ করছে।

‘কর্মজীবী নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবির, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান