,

আগুনে পুড়ল ১২টি বাস

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচটে সাউথ লাইন নামক পরিবহনে কমপক্ষে ১২টি বাসে ভয়াবহ আগুন লাগে। আলোচিত মানি লন্ডারিং মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন এই বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। আর সেখানেই গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২টি বাসের মধ্যে ১২টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছেন বলে জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, ‘গোয়ালচামট পৌর পার্ক সংলগ্ন একটি জায়গায় জব্দকৃত এ বাসগুলো রাখা ছিল। সেখানে বাস ছিল মোট ২২টি, এর মধ্যে ১২টি বাসেই একসঙ্গে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। একসঙ্গে ১২টি বাস আগুনে পুড়ে যাওয়ার স্থানীয়রা বিষয়টি নাশকতা বলে ধারণা করছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু