,

নোয়াখালীতে অস্ত্রসহ ৩ কিশোর আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে দেশী অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটককৃতরা সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি লোহার তৈরি ছুরি ও একটি লোহার কাটার।

বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের জহুরুল হক মিয়ার গেরেজ সিরাজপুর সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো: আসিফ (১৭) এবং দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমন (১৪)।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। রাতে ওই স্থানে কিশোর গ্যাং পরিচালনা ও অপরাধমুলক কর্মকাণ্ড ঘটাতে সমাবেত হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর