,

৭১’র পর আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের পর আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সরকার হটাতে গণতন্ত্রের পক্ষের শক্তির ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তোলা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য কোথায়। পাকিস্তানিরাও এই রাষ্ট্রের মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগ সরকারও হত্যা করছে, গুম করছে।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, যত বড় দল হোক কোনো স্বৈরাচারকে এককভাবে পরিবর্তন করা যায় না। আন্দোলনকারী শক্তি নিয়ে জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকারের রূপরেখা, মেয়াদ এবং করণীয় সব কিছু ঠিক হবে ঐক্যমতের ভিত্তিতে। কোনো একক ব্যক্তি বা দল নির্ধারণ করবে না।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড