,

লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহ্বান করেন নেতৃবৃন্দ।

এতে সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়ার ঘটনা ঘটে। আধা ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার বলেন, সম্মেলনে টুকটাক কিছু রাগারাগি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর