,

ক্লাস শেষে মোটরসাইকেলে ফিরছিল দুই বন্ধু, চাপা দিল বাস

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বাসটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম।

নিহতরা হলো-দেবিদ্বার পৌর এলাকার জয়দল হোসেনের ছেলে রবিউল ইসলাম এবং মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে সজিবুল ইসলাম সজিব। তারা দুজনই জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সজিব দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।

হাইওয়ে পুলিশ জানায়, কলেজের ক্লাস শেষে রবিউল ও সজিব মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। তারা ওই এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। সজিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর