,

পানিফলের পায়েস

news-image

নিউজ ডেস্ক : তেল-ঝাল-মশলা জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। শরীর ভিতর থেকে ঠান্ডা থাকবে এমন কোনও খাবার খাওয়া প্রয়োজন। এই সময়ে শরীরে পানির পরিমাণ হ্রাস পায়। তাই জল জাতীয় ফল বা খাবার খাদ্যতালিকাতে রাখা জরুরি। পানি জাতীয় ফল বলতেই উঠে আসে পানিফলের কথা। তবে শুধু স্বাস্থ্য নয়। খেয়াল রাখতে হবে স্বাদেরও। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে বানাতে পারেন পানিফলের পায়েস।
উপকরণ

পানিফল- ২৫০ গ্রাম

দুধ- ৫০০ গ্রাম

চিনি- এক কাপ

কিশমিশ- ৫টি

কাজু- ৭টি

খোয়া ক্ষীর- ১০০ গ্রাম

গুঁড়ো দুধ- চার টেবিল চামচ

ঘি- পাঁচ টেবিল চামচ

প্রণালী

প্রথমে পানিফলগুলিকে ধুয়ে মিহি করে বেটে নিন।

এ বার কড়াইয়ে ঘি দিয়ে তাতে কিশমিশ আর চিনি ভাল করে নেড়ে নিন।

চিনি গলে এলে তাতে পানিফল বাটা মিশিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়ো দুধ দিয়ে আঁচ কমিয়ে হালকা হাতে নাড়তে থাকুন।

অল্প সময় পর তরল দুধ কড়াইয়ে ঢেলে দিন। খেয়াল রাখবেন যাতে তলা ধরে না যায়। তার জন্য বার বার করে দুধ নাড়তে থাকুন।

নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে খোয়া ক্ষীর ও চিনি মিশিয়ে নামিয়ে নিন।

পায়েস সব সময়ে ঠান্ডা খেতেই ভাল লাগে। তাই কড়াই থেকে স্বাভাবিক তাপমাত্রায় এনে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে তুলে রাখুন। খাওয়ার সময়ে ফ্রিজ থেকে বার করে উপর দিয়ে ভাঙা কাজুবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পানিফলের পায়েস।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়