,

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুল ছাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। আজ বুধবার সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্কুলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই তিন ছাত্রীর মৃত্যু হয়।

নিহত ওই তিন শিক্ষার্থীর নাম মিম, তাসফিয়া ও রিমা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহত ওই তিন শিক্ষার্থী উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ‘৩ জন নিহতের খবরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, স্কুলে আসার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী