,

নোয়াখালীতে পল্লি উন্নয়ন কর্মকর্তা কারাগারে

news-image

নোয়াখালী প্রতিনিধি : অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় নোয়াখালীর চাটখিল উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আলীম উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (০৯ মার্চ) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতে স্বেচ্ছায় সে আত্মসমর্পনের পর আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, মো. আলীম উদ্দিন চৌধুরী চাটখিল উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা থাকাকালীন সময়ে একই কার্যালয়ের কর্মচারি আহম্মদ হোসেন সোহাগের যোগসাজসে ভুয়া কাগজপত্র সৃজন করে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিকট থেকে সংগ্রহ করা ৪৯ লাখ ৮৭ হাজার ৪০ টাকা আত্মসাত করেন।

গত ২০১৬ সালের ১৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় তাঁর অপর সহযোগি আহম্মদ হোসেন সোহাগকেও আসামি করা হয় এবং মামলার পর আহম্মদ হোসেন গ্রেপ্তার হলেও আরডিও মো. আলীম উদ্দিন চৌধুরী আত্মগোপনে ছিলেন।

পরে মামলাটি দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় তদন্ত করে । দুদকের তদন্তে প্রাথমিকভাবে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর কার্যালয়ের উপ-পরিচালক মো. তালেবুর রহমান উল্লেখিত দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের আইনজীবী আবুল কাশেম বলেন, মামলার দুইজন আসামির মধ্যে আহম্মদ হোসেন সোহাগ ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। কিন্তু আরডিও মো. আলীম উদ্দিন চৌধুরী দীর্ঘ ৬ বছর ধরে আত্মগোপনে ছিল।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর