,

যাত্রী বেশে ইজিবাইক ছিনতাই, আটক ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামু থেকে যাত্রী বেশে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। ওইসময় ছিনতাইকৃত ইজিবাইক ও ছিনতাই কাজে ব্যবহৃত মোবাইলও উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিকদার পাড়ার জাফর আলমের ছেলে মো. আরিফ (২০), মো. হাসানের ছেলে মো. ছায়েদ (২১), সমিতি পাড়ার হাসানের ছেলে ছিনতাই চক্রের মূলহোতা শাহা জাহান (২৩), শামসুল আলমের ছেলে ফয়েজ আলম প্রকাশ ফরিদ আলম প্রকাশ মুরিয়া (৩১) ও নুরুল ইসলামের ছেলে আনছার উল্লাহ (২৮) এবং উখিয়ার দক্ষিণ পাইন্ন্যাশিয়া গ্রামের অসিউর রহমানের ছেলে রফিক উল্লাহ (৩৩)।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, গত ২ মার্চ রাতে লিঙ্করোড থেকে মরিচ্যা যাওয়ার কথা বলে চার যুবক একটি ইজিবাইক ভাড়া করে। তাদের সঙ্গের অপর দুজন চেইন্দা বাজার থেকে ইজিবাইকে উঠে। ইজিবাইক পানেরছড়া বাজার পার হওয়ার পর তারা চালক আবছার কামালকে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং ড্রাইভারের মোবাইল, টাকা-পয়সা ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে বুধবার ভোরে আরিফকে আটক করে র‌্যাব।

পরে তার দেওয়া তথ্যমতে ছিনতাই চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করে র‌্যাব। এদের দেওয়া তথ্যে ছিনতাইকৃত ইজিবাইক ক্রেতা রফিক উল্লাহকে আটক করা হয় এবং তার বসতবাড়ি থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

আটক শাহ জাহানের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপার্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর