,

ছাত্রলীগের হল সম্মেলন : ব্যানার বানাতে কর্মীদের চাপ দিয়ে টাকা আদায়

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন সামনে রেখে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস। তবে একটি হলের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে কর্মীদের চাপ দিয়ে টাকা আদায় করে ব্যানার তৈরির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শুভ্রদেব ঘোষ বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সভাপতি প্রার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। আগামী ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবাব আব্দুল লতিফ হলের কয়েকজন কর্মীকে গেস্ট রুমে বসিয়ে শাখা ছাত্রলীগ সভাপতির নির্দেশনায় ব্যানার করার জন্য টাকা দিতে বলা হয়। তাদের কয়েকজন টাকা দিতে রাজি না হলে শুভ্রদেব তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করেন। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ এই প্রতিবেদকের কাছে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই হলের একজন ছাত্রলীগ কর্মী বলেন, ‘প্রথমে ব্যানার করার জন্য টাকা চাইলে আমিসহ আরও কয়েকজন অসম্মতি জানাই। পরে সভাপতির নির্দেশের কথা বলে জোর করে আমাদের কাছ থেকে টাকা নেয়।’

জোর করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে শুভ্রদেব ঘোষ বলেন, ‘এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা থাকে। হল সম্মেলন কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিরা এমন মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কিন্তু পরে যাচাই-বাছাই করে সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা