মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া কাবিনে স্বাক্ষর নিয়ে মাদকাসক্ত এসআই’র প্রতারণা, বিচার চান নারী

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বন্ধ ঘরে পবিত্র কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করে এবং ভুয়া কাবিনে স্বাক্ষর নিয়ে বিয়ের পর দীর্ঘদিন মেলামেশা করে এক নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে মাদকাসক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নারী আদালতে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন। অবশেষে জীবনের নিরাপত্তা ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন।

পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সম্প্রতি মাদক সেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নিকট অভিযোগ এবং আদালতে মামলার পর তাকে ক্লোজ করে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। সেখানে তার পূর্বের স্ত্রী-সন্তান রয়েছে।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, ‘পীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয় আমার। এরপর আমার ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করে বিয়েসহ শারীরিক মেলামেশার প্রস্তাব দিত জাহাঙ্গীর। আগের স্ত্রী-সন্তান আছে জানার পর প্রস্তাব প্রত্যাখান করলে একদিন জোর করে ঘরে ঢুকে ভুয়া কাবিননামায় স্বাক্ষর নিয়ে আমার সাথে ঘর-সংসার শুরু করে। কিছুদিন যেতে না যেতেই বাড়িতে নিয়মিত মাদক সেবন, আমার কাছ থেকে জোর করে টাকা নেয়া, এমনকি নানাভাবে নির্যাতন শুরু করে। পুলিশে চাকরির কারণে ভয়ে আমিসহ স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পায়নি।’

তিনি বলেন, ‘পরবর্তীতে স্ত্রী হিসেবে তার (জাহাঙ্গীর আলম) বাড়িতে সংসার করতে নিয়ে যাওয়ার কথা বললে সে যৌতুক বাবদ আড়াই লক্ষ টাকা নেয় আসবাবপত্র কেনার জন্য। টাকা নেয়ার পরে বিয়ের কাবিন ভুয়া বলে আমাকে স্ত্রী হিসেবে নয় বরং সাময়িক ব্যবহার করার জন্য এসব নাটক করেছে বলে জানায়।’

ভুক্তভোগী নারী আরও বলেন, ‘আমি নিরুপায় হয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করে কোনো সুফল না পাওয়ায় গত ২৩ জানুয়ারি আদালতে মামলা করি। মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। অপরদিকে মামলা হওয়ার পর থেকেই পুলিশের ভাড়া করা গুন্ডা আমাকে নিয়মিত মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। আমাকে ফোন করে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি মামলা করার পর থেকে। আমার জীবনের কোনো নিরাপত্তা নেই।’

সংবাদ সম্মলেনে সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তার দাবি করেন ওই নারী।

পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নিকট মুঠোফোনে অভিযোগের বিষয়ে কথা বলার চেষ্টা করলে ওই নারীর নাম শুনেই এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে ফোন কেটে দেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে। তদন্ত রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা