,

শ্রীনগরে ডোবা থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার

news-image

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ পাইকাশ গ্রামে জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ডোবা থেকে মরদেহ ২টি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বাহ্মণ পাইকাশার মসজিদের সামনে কোলাপাড়া রাস্তার দক্ষিণ পাশে ডোবায় লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ কিংবা ২৫ বছরের এক নারীসহ দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে। এ সময় লাশের দেহে লেপ মোড়ানো ছিল। শিশুটি ওই নারীর মেয়ে বলে ধারনা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে মা ও মেয়েকে দূরে কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশ ২টির পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু