,

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে এবং এজেড স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল বাবু। এ সময় হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনগণ ঘাতক ট্রাকটি ভাঙচুর করে এর চালককে আটক করেছে। তবে চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯