,

সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির ।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জোছনা আরাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট এলাকায় আলোচনা সভার আয়োজন করে। সেখানে পৌর আওয়ামী লীগের সভাপতি নাছেরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর