,

বরকত-রুবেলের মামলার তদন্ত কর্মকর্তাকে তলব

news-image

আদালত প্রতিবেদক : ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি (বহিষ্কৃত) ইমতিয়াজ হোসেন রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের আংশিক শুনানি হয়েছে।

আজ সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ শুনানি হয়। দুই সহোদরের পক্ষে আইনজীবী মো. শাহিনুর রহমান এ আংশিক চার্জশুনানি করেন।

শুনানিতে তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা যে অভিযোগপত্র দাখিল করেছেন সেখানে পাচার করা টাকার অঙ্ক সুস্পষ্ট নয়। তাই বিষয়টি পরিষ্কার হতে তদন্ত কর্মকর্তার উপস্থিততে শুনানি হওয়া প্রয়োজন। এরপর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলাম তদন্ত কর্মকর্তার উপস্থিততে ২৪ মার্চ শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন।

মামলার অপর আট আসামি হলেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের আপন ভাই খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম।

তাদের মধ্যে মিনার, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন। খন্দকার লেভী ও ফারহান জামিনে আছেন। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন। শুনানিকালে সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা সিএমএম আদালতে অভিযোগপত্র দেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর