,

ফরিদগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

news-image

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মহিউদ্দিন রিপনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রিপনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন রিপন ও অভিযুক্ত রিপনের চাচা মোশারফ হোসেন। আজ সোমবার সকালে গ্রেপ্তাকৃতদের আদালতে ও শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিক্যালে প্রেরণ করেছে থানা পুলিশ।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী রূপসা আহমদিয়া আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পথে আলহাজী বাড়ির সামনে পৌঁছালো আগে থেকে ওঁৎপেতে থাকা রিপনসহ অন্যান্যরা জোরপুর্বক একটি সিএনজি অটোরিক্সা করে অপহরণ করে নিয়ে যায়। পরে চাঁদপুর শহরের মিশন এলাকায় রিপনের এক আত্মীয়ের বাসায় তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় রিপনকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী অফিসার আ. কুদ্দুস অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রিপন ও মোশারফকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীকে ডাক্তারি পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর