,

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না আফরিনের

news-image

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন সুলতানা নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।দুজন শিক্ষার্থীসহ গাড়ি চালক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। আফরিন চকপাড়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে এবং আহত তাহমিনা চকপাড়া গ্রামের জানু মিয়ার মেয়ে ও মীম একই গ্রামের রাশেদুল হকের মেয়ে। তারা সবাই আদমপুর পন্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ পন্ডিত জানান, বিকাল ৪টায় স্কুল ছুটির পর তারা বাড়ি যাওয়ার পথে চকপাড়া হেলিপ্যাডের কাছে গেলে কেন্দুয়া-নান্দাইল সড়কে মোটরসাইকেল ও টক্কা গাড়ির সংঘর্ষ হয়।

এ সময় গাড়ি উল্টে তিন শিক্ষার্থীর উপর পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আফরিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ছাড়াও টক্কা চালক জসিম উদ্দিনকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান