,

জ্বালানির খোঁজে ভেনেজুয়েলার দ্বারস্থ যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ছুটছেন মার্কিন কর্মকর্তারা। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে ভেনেজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা মাদুরো সরকারের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের হঠাৎ সফর নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ২০১৮ সালে নির্বাচনে কারচুপি করে মাদুরো পুনর্নির্বাচিত হয়েছেন এমন অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। তারা দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দেয়।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দেয়। এ কারণে ২০১৯ সাল থেকে দেশটির প্রধান রপ্তানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ হয়ে যায়।

টাইমস-এর খবরে বলা হয়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনেজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায়, রাশিয়া থেকে কীভাবে তেল আমদানি কমানো যায়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনার ইঙ্গিত দেয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর