,

উসকানিমূলক বক্তব্য দিয়ে ফায়দা লুটতে চায় বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান দ্রব্যমূল্য ইস্যুতে উসকানিমূলক ও বিভ্রান্তিমুলক বক্তব্য দিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোববার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে এ ব্যাপারে সরকার সজাগ। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ঢালাওভাবে কোনো পক্ষ নেয়া সমীচীন হবে না। বরং এ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত হয়নি। নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে এমন কোনো কাজ এই দল করেনি। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা