,

শেখ হাসিনার হাত ধরেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে। সেই দিন খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

রোববার স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা সমাজের ভিত তৈরি করেন। তারা মানুষ গড়ার কারিগর। করোনার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে। এ ক্ষতি পোষানোর জন্য শিক্ষকদের আহবান জানান তিনি।

এনামুল হক শামীম বলেন, ২০৪১ সালে আমরা উন্নত বিশ্বের কাতারে সামিল হব। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে ভবিষৎ প্রজন্মকে চলতে হলে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আরও দায়িত্বশীল হতে হবে।

উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছেন। স্কুল-কলেজে শেখ রাসেল কম্পিউটার ল্যাব করে দিয়েছেন। তার নেতৃত্বে বর্তমানে শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে সরকার শিক্ষা বান্ধব সরকার।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও বর্নাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, প্রফেসর সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর