,

২৫০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার বৃদ্ধের মৃত্যুদণ্ড

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ৬ জুন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় পুলিশ মাদক উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ২৫০ গ্রাম হিরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম বাদী হয়ে মাদক মামলা করেন। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার এই মামলার রায়ে আসামির ফাঁসির আদেশ দিলেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯