,

খেলতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা, দুই কিশোর গ্রেপ্তার

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দুই কিশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর আজ শনিবার কিশোর অপরাধ আইনে নিরাপদ হাজতে পাঠানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের নিরাপদ হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দুই কিশারের মধ্য একজনের বয়স ১৪ বছর। সে অষ্টম শ্রেণির ছাত্র। অপরজনের বয়স ১২ বছর। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

মামলা সূত্রে জানা যায়, চিরিরবন্দর ক্যানেলের বাজার এলাকায় নার্সারি পড়ুয়া এক শিশু শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে যায়। খেলাধুলা শেষে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিল সে। এ সময় নারকেল দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে সেখানকার একটি কোচিং সেন্টারে নিয়ে যায় দুই কিশোর। সেখানে একজন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। আরেকজন পাহারায় ছিল। তখন এক প্রতিবেশী তা দেখতে পেয়ে শিশুটির মাকে জানায়। তিনি ঘটনাস্থলে গেলে ওই কিশোরারা পালিয়ে যায়।

পরে মেয়েটির মা চিরিরবন্দর থানায় মামলা করলে রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি বজলুর রশিদ।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯