,

গরম ভাতের সঙ্গে কচুপাতা চিংড়ি

news-image

নিউজ ডেস্ক : রান্নায় ভিন্নতা প্রায় সবাই পছন্দ করি। এরকমই ভিন্ন এক খাবার হলো কচুপাতা-চিংড়ি রেসিপি। ছোট থেকে বড় সকলেই চিংড়ি খেতে দারুণ পছন্দ করেন। তবে তাতে যদি যোগ করা যায় কচুপাতা সেটি স্বাদেও যেমন আসবে ভিন্নতা তেমনি স্বাস্থ্যগুণও থাকবে।

খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এবার বানিয়ে ফেলুন কচুপাতা-চিংড়ি রেসিপিটি। চলুন জেনে নিই কিভাবে বানাতে হয় রেসিপিটি।

উপকরণ

১.কচুপাতা ১০টি

২.চিংড়ি ৫০০ গ্রাম

৩.সর্ষের তেল ২০০ গ্রাম

৪.সর্ষে বাটা ৩০ গ্রাম

৫.কাজুবাদাম ১০ গ্রাম

৬.পোস্ত ২০ গ্রাম

৭.নারকেল কোরা এক কাপ

৮.কাঁচামরিচ ৫টি

৯.লবণ ও চিনি স্বাদমতো

১০. হলুদ গুঁড়ো দুই চা চামচ

১১.পাতিলেবু ১টি
প্রস্তুত প্রণালী

কচুপাতা ধুয়ে কুচি করে কেটে লবণ ও লেবু মেশানো পানিতে হালকা ভাপ দিয়ে নিতে হবে। এরপর ভাপ দেয়া কচুপাতা পানি থেকে তুলে নিন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে নিন। এরপর কড়াইয়ে থাকা চিংড়িতে কাঁচামরিচ বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। স্বাদমতো লবণ- চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি দিয়ে দিতে হবে।

এরপর চুলার আঁচ বন্ধ করে একচামচ সরষের তেল ছড়িয়ে রান্নাটি ঢেকে রাখুন। গরম ভাতের খেতে এটি ভীষণ মজা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়