,

গ্রীষ্মকাল আসন্ন, কী ভাবে নেবেন ঘাড়ের ত্বকের যত্ন

news-image

নিউজ ডেস্ক : গ্রীষ্মকাল আসন্ন। এই সময় ত্বকের যত্ন নেয়ার পাশাপাশি ঘাড়ের ত্বকেরযত্ন নেয়া আবশ্যিক হয়ে পড়ে। ঘাম জমে ঘাড়ের কাছে কালো দাগছোপ পড়ে যায়। শরীরের এই অংশের ত্বক আর্দ্রতা হারিয়ে কুঁচকে যেতে থাকে। নিয়মিত পরিচর্যার অভাবে শুষ্ক হয়ে পড়ে।

মুখের পাশাপাশি কী ভাবে নেবেন ঘাড়ের ত্বকের যত্ন?

সানস্ক্রিন ব্যবহার করুন

বাইরে বেরোনোর আগে অনেকেই মুখে সানস্ক্রিন মেখে নেন। তবে সূর্যালোকের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে মুখের ত্বক রক্ষা করার পাশাপাশি ঘাড়ের ত্বকও সুরক্ষিত রাখা প্রয়োজন। সঠিক পরিচর্যার অভাবে ঘাড়ের ত্বক অল্প বয়সেই কুঁচকে যেতে থাকে। ফলে কমবয়সেই বার্ধক্যের ছাপ পড়ে যায় শরীরে। ঘাড়ে সানস্ক্রিন লাগানোর প্রয়োজনীয়তা আরও বেশি কারণ ঘাড়ে সবচেয়ে বেশি ট্যান পড়ে।

ভিটামিন ই ব্যবহার করতে পারেন

ভিটামিন ই ত্বকের জন্য অত্যন্ত্য উপকারী। ত্বকের সবচেয়ে উপকারী উপাদান কোলাজেন। কোলাজেনের পরিমাণের উপরই ত্বকের ভাল-মন্দ নির্ভর করে। ঘাড়ের ত্বকে ভিটামিন ই ক্যাপসুল মাখলে কোলাজেন বৃদ্ধি পাবে। ত্বক কোমল ও মসৃণ হবে।

আলফা হাইড্রক্সিক অ্যাসিড ব্যবহার করতে পারেন

আলফা হাইড্রক্সি অ্যাসি়ড ত্বকের পক্ষে উপকারী একটি উপাদান। ঘাড়ের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন আলফা হাইড্রক্সি অ্যাসিড।

 

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬