,

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি জমির গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়য় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা-জারুলবুনিয়া এলাকার শেখ আহমদের ছেলে বলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। অলি আহমদের অভিযোগ ছিলো, আব্দুল মজিদ বিভিন্ন সময় তার দখলীয় গাছের বাগান জবরদখল করতে ষড়যন্ত্র চালাচ্ছে। নানা সময় হত্যার হুমকিও দিয়ে যেতো।

এরই জের ধরে শনিবার সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে আব্দুল মজিদ ও তার ভাই আব্দুল গণি, আব্দু সালাম ও স্ত্রী ফাতেমা বেগমসহ ৫/৬ জনের সংঘবদ্ধ একটি দল অলি আহমেদকে ধারালো দা-কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে অনেক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর