,

ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে।

শনিবার দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের আহবায়ক রুবেল মিয়া ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

জানা গেছে, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি পথেই পুলিশের বাঁধা পেলে ওই স্থানেই বক্তব্য দিতে শুরু করেন বিএনপির নেতারা।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা মেডিকেল মোড়ে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মেডিকেল মোড়ে আসে। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠি চার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়।

অন্যদিকে, এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড