,

‘বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন’

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক এবং নব জীবন দান করেছিলেন।

শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বা‌হিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শ‌হীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ‌নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জা‌তির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ টুঙ্গিপাড়ায় পৌঁছে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এসময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এমে হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি