,

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ডিভাইন ফেব্রিক্স লিমিটেড’ নামে তৈরি পোষাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়ার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিক্স লিমিটেড নামের কারখানার একটি সেকশনে শুক্রবার কিছু শ্রমিক কাজ করলেও বেশিরভাগ সেকশনই ছুটি ছিলো। এসব শ্রমিকরা দুপুরে লাঞ্চের পর আবার কাজে যোগ দেন। হঠাৎ ৪টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা।

তিনি আরও জানান, মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে আসে।

আরও পড়ুন: গাজীপুরে জ্বলছে পোশাক কারখানা, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৮ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৬টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। রাত সাড়ে ৭টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।

তিনি আরও বলেন, আগুনে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু