,

পিকআপের চাপায় বাবা-ছেলে মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে পিকআপের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন হাজীগঞ্জ বলাখাল এলাকার জিল্লুর রহমান (৪৬) ও তার শিশুপুত্র বায়জিদ (৮)।

শুক্রবার রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রাখে।

এ বিষয়ে নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে আমার মালিকানাধীন মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারদের মিলাদের তবারক দিতে যাওয়ার পথে দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার বলেন, দমকল বাহিনী ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, দুর্ঘটনার পর চালকসহ পিকআপটি আটক করা হয়েছে। মরদেহ দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর