,

শিশুটিকে ধর্ষণের পর পরনের হিজাব পেচিয়ে হত্যা করে মোরসালিন

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পাশে বাঁশঝাড় থেকে গত ২৭ ফেব্রুয়ারি হাসনা খাতুন হেমা নামে ১০ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তাবন্দি করে সেখানে ফেলে যাওয়া হয় বলে পুলিশ জানতে পেরেছে।

গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় মো. মোরসালিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকায় মসজিদের সামনে মোরসালিন বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি এ ঘটনা তার নানিকে বলে দেওয়ার কথা জানালে শিশুর পরনের হিজাব দিয়ে পেচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মোরসালিন। পরে লাশটি বস্তাবন্দি করে সাইকেলের পেছনে করে নিয়ে সেখানে ফেলে আসে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে পৌর এলাকার সিসি ক্যামেরা থেকে লাশ নিয়ে যাওয়ার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করে। পরে মোরসালিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯