,

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামীম হোসেন (১৮)।

নিহতদের বন্ধু হাছান জানান, মিলন একটি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করতেন। হারুন ও শামীম কাজ করতেন মোটর গ্যারেজে। বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পরে তিনি জানতে পারেন, রূপনগর বেড়িবাঁধে পিকআপের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে হারুনকে মৃত দেখতে পান।

হাছান আরও জানান, আহত মিলন ও শামীমকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মিলন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় শামীমেরও মৃত্যু হয়।

রূপনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, একজনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দু’জনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু