,

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে দিয়ে ক্যারিবীয় কোচ ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড। গত নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন গিবসন। অবশ্য গত কিছুদিন ধরে পেস বোলিং কোচ হিসেবে বিভিন্নজনের নামও আলোচনায় ছিল। বিসিবি শেষ পর্যন্ত বেছে নিলো প্রোটিয়া সাবেক পেসারকে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের মধ্য থেকে ডোনাল্ডকে বেছে নিয়েছি। আপাতত তার সঙ্গে আমাদের চুক্তি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করব।’

ডোনাল্ডের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জালাল ইউনুস আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার ক্যাম্পে টেস্ট দলের সঙ্গে থাকবেন নাকি ওয়ানডে দলের সঙ্গে থাকবেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি।’

৫৫ বছর বয়সী ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন। বল হাতে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি জীবনে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের ত্রাস ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী