,

পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক যুবক। গতকাল বুধবার রাত পৌনে ৯টায় মহানগরের দিঘীরচালা প্রতিভা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানীয় বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মোস্তফার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, প্রায় দু’মাস আগে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কবিরকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। বুধবার রাতে ওই ঘটনার প্রতিশোধ নিতে কয়েকজন যুবককে নিয়ে ওই এলাকায় যায় কবির। এ সময় তিনি দিঘীরচালা প্রতিভা স্কুলের পাশে আসলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কবিরের উপর হামলা চালায়। তারা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী কবিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি জানান, নিহতের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু