,

বিএনপির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির বিরুদ্ধে সরকার লেলিয়ে দিয়েছ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্রশক্তি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিয়ে সেখান থেকে রক্ত ঝরাচ্ছে।

সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকেও তাদের চেতনার রঙে রাঙিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় তারা নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ব করে গোটা জাতিকে তারা উপনিবেশ বানিয়েছে। আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ দেশের গণতন্ত্রকামী ভিন্নমতের মানুষদেরকে নির্দয়ভাবে দমন করছে আজকে বিএনপির দেশব্যাপী কর্মসূচিতে ঠিক একই কায়দায় সরকার তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, আজকে ঢাকা জেলা থেকে শুরু করে মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় পুলিশি তাণ্ডব, সরকারি বাহিনীর তাণ্ডব, তারা যে বিএনপির সমাবেশকে পণ্ড করতে বিভিন্ন ধরনের অপকৌশল নিয়েছে সেই নারকীয় সন্ত্রাসের কাহিনী শুনতে পাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না