,

মুখে প্রচার নয়, অন্তরে লালন করতে হবে: সিইসি

news-image

নিউজ ডেস্ক : আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো অঙ্গীকার শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক শোভাযাত্রা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশে চতুর্থবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন আয়োজিত শোভাযাত্রাটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এসময় সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’। এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকারকে অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেয়া হয়, ঠিক সেভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শোভাযাত্রার শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন- নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে রাজধানী ঢাকার মতো সারাদেশেই ভোটার দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা