,

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে শাশুড়ির আত্মহত্যা

news-image

সাভার প্রতিনিধি : পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্নহত্যা করেছেন শাশুড়ি। আজ বুধবার সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জুলেখা বেগম (৫৫) বালিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর মাঝেমধ্যেই বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এ নিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার রাতেও শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন ওই পুত্রবধূ। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মানসিক চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে মানসিক চাপ সইতে না পেরে আজ সকালের দিকে বিষপানে আত্মহত্যা করেন ওই শাশুড়ি।

নিহতের স্বামী আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলে বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। একটু ধাক্কাধাক্কিও হয়। পরে তিনি আত্মহত্যা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে তার। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান