,

ইবিতে এখনও স্নাতক প্রথম বর্ষের ৪৬৮ আসন খালি

news-image

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ‘বি’ ও ‘সি’ ইউনিটের চতুর্থ ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষেও চারুকলা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ বাদে তিন ইউনিট মিলিয়ে ১ হাজার ৯৮৬টি আসনের মধ্যে ৪৬৮টি আসন খালি রয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

চতুর্থ মেধাতালিকার সাক্ষাৎকার থেকে ‘এ’ ইউনিটে ৬ হাজার ৬৮১, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৪৭ ও ‘সি’ ইউনিটে ২ হাজার ১৩৪ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় প্রাপ্তির জন্য মনোনীত হন। এর মধ্যে সবগুলো তালিকা মিলিয়ে এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৮ জন ভর্তিচ্ছু।

ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০৫ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮৮টি এবং ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৭৬টি আসন খালি রয়েছে।

পরবর্তী মেধাক্রম খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে। মেধাক্রম ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)তে পাওয়া যাবে।

উল্লেখ্য, তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষেও ৬১ শতাংশ আসন ফাঁকা থাকাই গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ চতুর্থ সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড