,

প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, প্রেমিক বিয়ে না করায় কিশোরীর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রেমিক বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার পর বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে সোনারগাঁ থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে ইমন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটির পরিবার বিষয়টি জেনে যাওয়ায় ইমনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সে। কিন্তু ইমন বিয়ে করতে অস্বীকৃতি জানান। সোমবার সকালে মেয়েটি তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে চার পৃষ্ঠার একটি ‘সুইসাইড নোট’ লিখে বিষপান করে। মেয়েটি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন তারা তদন্ত সাপেক্ষে এ ঘটনার ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু