,

মাদারীপুরে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : মাদারীপুরে ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে করে শিবচর শহরের দিকে আসছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান থেকে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত জিয়াসমিনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক টিম নামানো হয়েছে, খুব দ্রুতই আটক করা যাবে। নিহতের পরিবার থানায় মামলা দিলে আমলে নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু