শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা, পরে ফাঁসিতে ঝুলে প্রেমিকের আত্মহত্যা

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জয় বড়ুয়া (২৬) ও অন্বেষা চৌধুরী আশা (২০) নামে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহামুনি বড়ুয়া পাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, জয় অন্বেষার গলায় ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

নিহত কলেজছাত্রী অন্বেষা চৌধুরী পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের উদয়ন চৌধুরী বাড়ির ওষুধ ব্যবসায়ী রণজিৎ চৌধুরীর মেয়ে এবং নোয়াপাড়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে অন্বেষা সবার বড়।

আর নিহত জয় বড়ুয়া একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভগবান দারগার বাড়ির চা দোকানি নিলেন্দু বড়ুয়ার ছেলে। তিনি এক ভাই এক বোনের মধ্যে সবার বড়।

নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, অন্বেষার বিয়ে ঠিক হয়েছিল এক প্রবাসীর সঙ্গে। আগামী ১০ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া গ্রামের ওই প্রবাসীর সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল।

নিহত অন্বেষার বাবা রণজিৎ চৌধুরী বলেন, ‌‘আমার মেয়ে প্রতিদিনের ন্যায় টিউশনি করতে বের হয়েছিল। প্রেমের সম্পর্কের বিষয়ে আমি আঁচ করতে পারি নাই। কেউ আমাকে জানায়নি। পারিবারিকভাবে বিয়ে ঠিক করেছি, ১০ তারিখ বিয়ে। কেনাকাটা নিজে করছিল মাকে নিয়ে। ’

এদিকে, নিহত জয় বড়ুয়ার বাবা নিলেন্দু বড়ুয়া বলেন, ‘আমার ছেলে আমাকে চায়ের দোকানে সহযোগিতা করতো। রোববার সন্ধ্যার দিকে মন্দিরে যাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়েছিল। এ কি হয়ে গেল? ১ মার্চ একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তার।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, একটি পরিত্যক্ত বসতঘর থেকে ওই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল, একটি ছুরিও পাওয়া গেছে। তরুণের মরদেহ ঝুলছিল ফাঁসিতে।

ওসি বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণীর বিয়ের সংবাদ শুনে তাকে হত্যা করে তরুণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম