,

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে এ ঘটনার পর সকালে ওই নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণকারীরা ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করেছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানিয়েছেন, যে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও লুটের অভিযোগ উঠেছে তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ওই গৃহবধূ ও তার স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে সিঁধ কেটে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামে পাঁচ যুবক ওই গৃহবধূর ঘরে ঢোকে। ঘরে ঢুকে তারা গৃহবধূ, তার শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা গৃহবধূকে ধর্ষণের পর টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর