,

ঢাকা পোস্টের বর্ষসেরার পুরস্কার পেলেন রংপুরের ফরহাদুজ্জামান ফারুক

news-image
রংপুর ব্যুরো : দেশের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের মফস্বল বিভাগে রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুককে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ফারুক রংপুরের প্রাচীনতম দৈনিক দাবানল পত্রিকার প্রধান প্রতিবেদক ও রংপুর প্রেসক্লাবের সদস্য। তিনি সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। এছাড়া সারা দেশ থেকে আরও ৪ বর্ষসেরা কর্মীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক, বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন ও রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক।
সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন,  সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।
এ সময় ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথি, ফিচার এডিটর আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস এডিটর আপন তারিক, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক, হেড অব ডিজিটাল প্রডাকশন সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে মফস্বলের পাঁচজন ছাড়াও ঢাকায় কর্মরতদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩ জনকে পুরস্কার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯