,

রংপুরে টিকা নিতে উপচে পড়া ভিড়

news-image

রংপুর ব্যুরো : দেশব্যাপী এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়ার দিন শনিবার সকাল থেকে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অনেকে ক্লান্ত হয়েছেন। চরম বিশৃঙ্খলভাবে টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন টিকাগ্রহীতারা।

শনিবার সরেজমিন রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে দেখা গেছে, বিশাল লাইন ধরে টিকার জন্য অপেক্ষা করছেন মানুষ। নারী ও শিশুদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। প্রথম ডোজের টিকা নিতে রেজিস্ট্রেশন লাগছে না, তবে এতে ভোগান্তি বেড়েছে। যাদের রেজিস্ট্রেশন নেই তাদের আগে নাম-ঠিকানা উল্লেখ করে কার্ড নিতে হচ্ছে। এ জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে কার্ড সংগ্রহ করার পর আবারও টিকার নেওয়ার জন্য লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
টিকা নিতে আসা ইশরাত জামান সুচি নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, তার বাড়ি নগরীর শালবন এলাকায়। সকাল ১০টা থেকে প্রায় দুই ঘন্টার বেশী লাইনে দাড়িয়ে থাকার পর টিকা দিতে পেরেছেন। একই কথা জানালেন জুম্মাপাড়া মাদ্রাসা থেকে আসা দুই ছাত্র আজমল হোসেন ও শাহাজাহান। এছাড়াও চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে টিকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রে আসা সাধারণ মানুষরা। তারা জানান, মানুষের ভিড়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন।

এব্যাপারে রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৮৩টি বুথ খোলা হয়েছে। কোনও সমস্যা হবে না। তবে টিকা নিতে আসা সাধারণ মানুষ জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশন কার্যালয়, শাপলা চত্তর, সিটি বাজারের সামনে ও ডিসি অফিসের পিছনে ছাড়া অন্যান্য স্থানে দুপুরের পর টিকা দেওয়া হবে, সে কারণে ভিড় বেশি।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, রংপুর সিটি করপোরেশসহ জেলার ৩টি পৌরসভা ও ৭৬টি ইউনিয়নে একযোগে ৩ লাখ প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। ###

 

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯