,

রামুতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন এলাকা মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। নিহত যুবকের পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ১৮-২০ বছর।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর