,

ইংল্যান্ডকে হটিয়ে সবার ওপরে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করার পাশাপাশি আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ স্থানে উঠে এসেছে টাইগাররা।

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত এই ওয়ানডে সুপার লিগে ইতিমধ্যেই ১৪ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৪টি হারের বিপরীতে জয় ১০ ম্যাচে জয় তুলে নেয় লাল -সবুজেরা। এর ফলে পয়েন্ট টেবিলের প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে টাইগাররা।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। ১৫ ম্যাচে ইংলিশদের ৯ জয় আর ৫ হারের পাশাপাশি পরিত্যাক্ত হয়েছে একটি ম্যাচ। সব মিলিয়ে ৯৫ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড। ১২ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তিন বছর মেয়াদী সুপার লিগে খেলছে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিয়েছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল এই সময়ে ৮টি করে সিরিজ খেলবে। চারটি দেশের মাটিতে আর বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের করে। যেখান থেকে শীর্ষ ৭ দল সরাসরি অংশ নেবে ২০২৩ সালে ভারত বিশ্বকাপে।

স্বাগতিক হিসেবে ভারত অবশ্য সরাসরিই খেলবে। এই সিরিজগুলোতে প্রত্যেক ম্যাচ জয়ের জন্য ১০ পয়েন্ট করে পাবে দলগুলো। তাই প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা বাড়তি আকর্ষণ যোগ করেছে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী