,

নোয়াখালীতে চুরি হওয়া ৪ মূর্তি উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর মাইজদী বাজার শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরে চুরি হওয়া দুটিসহ মোট চারটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আকরামুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব মাইজদী এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুল মান্নান মামুন (২৪) ও মাস্টার পাড়ার এলাকার মো. জীবনের স্ত্রী বিবি ময়না (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায় সুধারাম থানা পুলিশ। অভিযানকালে ওই এলাকা থেকে মন্দিরের সিসি টিভির ফুটেজ দেখে শনাক্তকৃত আসামি আব্দুল মান্নান মামুনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জীবনের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী বিবি ময়নাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘরে তল্লাশি চালিয়ে চারটি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরের অপর দুটি ভিন্ন জায়গার।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এরা মূলত মূর্তি চুরি চক্রের সদস্য। এদের মূল হোতা বিবি ময়নার স্বামী মো. জীবন। ইতোমধ্যে অন্য একটি চুরির মামলায় জীবন কারাভোগ করছে। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার ভোরে মাইজদী বাজার শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরের দরজা ভেঙে ভিতরে থাকা দু’টি পিতলের রাধা-গোবিন্দ মূর্তি চুরি করে নিয়ে যায় মামুন। যা সিসি টিভির ফুটেজে চিহ্নিত হয়। পরে ওই দিন দুপুরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর